Logo
প্রিন্টের তারিখ: 23 July 2026 | প্রকাশের তারিখ: Jul 23, 2026

সংবাদ শিরোনাম : ফেনীতে নিশিদ্ধ আ লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পোস্টার

ফেনীতে নিশিদ্ধ আ লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পোস্টার

এম এ কাজী আজিম-ফেনী জেলা (প্রতিনিধি:)
ফেনী জেলার বিভিন্ন স্থানে দেয়ালজুড়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ–এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার দেখা গেছে। এসব পোস্টারে সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী–এর ছবি ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ২১ জুন রাতে শহরের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক ও পাড়া-মহল্লায় এসব পোস্টার চোখে পড়ে। তবে কে বা কারা এসব পোস্টার লাগিয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় স্থানীয় জনমনে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিক্রিয়া দেখা গেছে।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF