Logo
প্রিন্টের তারিখ: 23 July 2026 | প্রকাশের তারিখ: Jul 23, 2026

সংবাদ শিরোনাম : তারাগঞ্জে চিকলি নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু।

তারাগঞ্জে চিকলি নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু।
মোঃ নয়ন মিয়া,তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: 

রংপুরের তারাগঞ্জ উপজেলার চিকলি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. সুলতান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার (সৈয়দপুর -রংপুর )মহাসড়কের চিকলী ব্রিজের নদীর পূর্ব পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সুলতান আলী উপজেলার ১ নং আলমপুর ইউনিয়নের ফাজিলপুর (ডাক্তারপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি মৃত মফিজ উদ্দিনের ছেলে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে চিকলি নদীতে গোসল করতে নেমে সুলতান আলী পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, তারাগঞ্জের স্টেশন অফিসার শরীফ আব্দুল্লাহর নেতৃত্বে তারাগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা এবং রংপুর ফায়ার স্টেশনের ডুবুরি দলের সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টার অভিযানের পর সকাল ১০টার দিকে নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। 
এ ঘটনায় তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার শরীফ আব্দুল্লাহ বলেন, "খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। রংপুর ফায়ার স্টেশনের ডুবুরি দলের সহযোগিতায় অভিযান পরিচালনা করে সকাল ১০টার দিকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্ষা মৌসুমে নদী, খাল ও জলাশয়ে গোসল বা নামার ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানাই।" ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনায় কেউ আহত হননি। তবে পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF