মুকুল হোসেন, সিরাজগঞ্জ
"মানুষ মানুষের জন্য"এই প্রত্যয়কে ধারণ করে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন মানব সেবা ফাউন্ডেশন তাদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টায় পিপুলবাড়িয়া বাজার বাগবাটি রোডস্থ আল হেরা ডায়াগনস্টিক সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি মো. আশরাফুজ্জামান। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. বদিউজ্জামাল, সাংগঠনিক সম্পাদক ডা. মো. শাহাদত হোসেন, সহ-সভাপতি আল আমিনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে মানব সেবা ফাউন্ডেশন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, সমাজসেবক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।