Logo
প্রিন্টের তারিখ: 22 September 2026 | প্রকাশের তারিখ: Sep 22, 2026

সংবাদ শিরোনাম : তারাগঞ্জে গরুর পানি খাওয়ানোর হাউজে পড়ে শিশুর মৃত্যু।

তারাগঞ্জে গরুর পানি খাওয়ানোর হাউজে পড়ে শিশুর মৃত্যু।
মোঃ নয়ন মিয়া, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়ায় গরুর পানি খাওয়ানোর হাউজে পড়ে মুকিত (১৬ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার ১৪ আগস্ট দুপুর সাড়ে ১২ টার দিকে কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুকিত ওই এলাকার বাসিন্দা মইনুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খেলতে গিয়ে শিশু মুকিত গরুর পানি খাওয়ানোর হাউজে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনসুর পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ছোট্ট শিশু মুকিতের এমন মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF