Logo
প্রিন্টের তারিখ: 22 September 2026 | প্রকাশের তারিখ: Sep 22, 2026

সংবাদ শিরোনাম : সচিব পদে পদোন্নতি, কামরুজ্জামানকে সংবর্ধনা দিল ‘আমরা ৮৬’

সচিব পদে পদোন্নতি, কামরুজ্জামানকে সংবর্ধনা দিল ‘আমরা ৮৬’
নিজস্ব প্রতিবেদক দেশজনতা:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব পদে পদোন্নতি পাওয়ায় সিরাজগঞ্জের এসএসসি-১৯৮৬ ব্যাচের কৃতী সাবেক শিক্ষার্থী আবু সাঈদ মো. কামরুজ্জামান (বাবু)-কে সংবর্ধনা দিয়েছে ‘আমরা ৮৬’।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মিরপুর-২ এলাকায় সিরাজগঞ্জ জেলা সমিতি ভবন অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিরাজগঞ্জের এসএসসি-১৯৮৬ ব্যাচের বন্ধুদের সংগঠন ‘আমরা ৮৬, এসএসসি ব্যাচ-১৯৮৬, সিরাজগঞ্জ’ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মাসুদ রানা। তাকসিমা সুলতানা জলি ও মো. আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আলসাবা মোঃ রুহুল বিন মেহবুব খোকন।

বক্তারা বলেন, সহপাঠী আবু সাঈদ মো. কামরুজ্জামানের সচিব পদে পদোন্নতি শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়; এটি তাঁর সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও সিরাজগঞ্জবাসীর জন্যও আনন্দ ও গর্বের বিষয়। দীর্ঘ কর্মজীবনে তাঁর অর্জিত সাফল্য ভবিষ্যতে আরও বড় দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের সদস্য ডা. মো. আব্দুর রাজ্জাক, মাহবুব এ খোদা (টুটুল), এসএম মঞ্জুর আলম (শাহীন), এস এম আব্দুস সালাম (মামুন) ও মো. বদিউজ্জামান বক্তব্য দেন।

এ সময় সিরাজগঞ্জ থেকে আগত এবং ঢাকায় অবস্থানরত ‘আমরা ৮৬’-এর সদস্য ও সহপাঠীরা উপস্থিত ছিলেন। সহপাঠীর সরকারি প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে উন্নীত হওয়ার ঘটনায় অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF