Logo
প্রিন্টের তারিখ: 22 September 2026 | প্রকাশের তারিখ: Sep 22, 2026

সংবাদ শিরোনাম : রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে গণঅধিকার পরিষদ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে গণঅধিকার পরিষদ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
দেশজনতা অনলাইন ডেস্ক:


রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রতিমন্ত্রী নুরুল হক নুর এবং দলটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান আল মামুন।

সোমবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন বলে জানা গেছে।

সাক্ষাতে গণঅধিকার পরিষদের শীর্ষ নেতারা রাষ্ট্রপতির সঙ্গে দেশের গণতন্ত্র, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজনৈতিক ও জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF