ঢাকা | বঙ্গাব্দ

৪৮ দলের মহারণ শুরু, বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ২০২৬ ফুটবল বিশ্বকাপ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 257
৪৮ দলের মহারণ শুরু, বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ২০২৬ ফুটবল বিশ্বকাপ ছবির ক্যাপশন :
স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে ৪৮ দলের এই মহাযজ্ঞের। এবারের বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর, যেখানে অংশ নিচ্ছে ৪৮টি দেশ এবং অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ। 

উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকার। ম্যাচ শুরুর আগে আয়োজিত অনুষ্ঠানে বিশ্বখ্যাত সংগীতশিল্পীদের পরিবেশনায় মেতে ওঠেন হাজারো দর্শক। বিশ্বকাপের সরকারি সংগীতও পরিবেশিত হয় উদ্বোধনী মঞ্চে। 

বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আসরটির আয়োজন করছে। একই সঙ্গে প্রথমবারের মতো তিনটি পৃথক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা বিশ্বকাপকে আরও বর্ণাঢ্য ও ব্যতিক্রমী মাত্রা দিয়েছে। 

ফিফার সূচি অনুযায়ী, ১১ জুন থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে ১৯ জুলাই পর্যন্ত। দীর্ঘ ৩৯ দিনের এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। 

আজকে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর এখন ২০২৬ বিশ্বকাপের দিকে, যেখানে নতুন ইতিহাস গড়ার প্রত্যাশায় মাঠে নামছে বিশ্বের সেরা দলগুলো। 

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।

নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সর্বশেষ সংবাদ
কাবাডিতে কোতোয়ালীকে হারিয়ে রংপুরে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা দ

কাবাডিতে কোতোয়ালীকে হারিয়ে রংপুরে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা দ