ঢাকা | বঙ্গাব্দ

রংপুরে ৯ বছরের শিশু মারজান নিখোঁজ, সন্ধানে পরিবারের আকুতি।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 113
রংপুরে ৯ বছরের শিশু মারজান নিখোঁজ, সন্ধানে পরিবারের আকুতি। ছবির ক্যাপশন :
মোঃ নয়ন মিয়া,তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: 

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী মাটিয়ালপাড়া এলাকা থেকে মোঃ মারজান নামের ৯ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। 

গত ৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে সে নিখোঁজ রয়েছে। সন্তানকে হারিয়ে তার পরিবার এখন গভীরভাবে উদ্বিগ্ন ও দিশেহারা।পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ মারজান ইকরচালী মাটিয়ালপাড়া গ্রামের মোঃ শফিকুল ইসলাম ও মোছাঃ মর্জিনা বেগমের সন্তান। গত ৪ সেপ্টেম্বর নিজ বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। 

আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে তারাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, যার নম্বর ৭২০ 

(তারিখ: ১৫/০৯/২০২৬)।কোনো সহৃদয়বান ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকলে বা কোনো তথ্য জেনে থাকলে নিচে দেওয়া নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে তার পরিবার ও পুলিশ।

যোগাযোগের নম্বর:তারাগঞ্জ থানা ডিউটি অফিসার: 01320131464 শিশুর দাদা: 01705058403

নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সর্বশেষ সংবাদ
কাবাডিতে কোতোয়ালীকে হারিয়ে রংপুরে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা দ

কাবাডিতে কোতোয়ালীকে হারিয়ে রংপুরে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা দ