ঢাকা | বঙ্গাব্দ

ছাগলনাইয়ায় যুবলীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 139
ছাগলনাইয়ায় যুবলীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন :

এম এ কাজী আজিম-ফেনী

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর আহাম্মদ মাস্টারবাড়ি এলাকায় জোবায়ের হোসেন পারভেজ নামে এক যুবলীগ নেতার গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতের বাবা আবু তাহের জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সর্বশেষ তিনি ছেলে জোবায়ের হোসেন পারভেজকে দেখেন। শনিবার সকালে নিজ বাড়ির সামনে তার গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

নিহতের ভাইয়ের অভিযোগ, একই গ্রামের সাদেক মিয়ার ছেলে শাহাদাত হোসেন ও মামুনুর রশিদ মামুনের সঙ্গে দোকানসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সম্প্রতি পারভেজের ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে তিনি দাবি করেন।

খবর পেয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত এবং স্বজনদের অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সর্বশেষ সংবাদ
তারাগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠ

তারাগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠ