ঢাকা | বঙ্গাব্দ

ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়নে হরিণা বাগবাটি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 252
ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়নে হরিণা বাগবাটি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ছবির ক্যাপশন :

মুকুল হোসেন, সিরাজগঞ্জ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণা বাগবাটি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার সচেতন অভিভাবকরা অংশগ্রহণ করেন।

কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বিদ্যালয় সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতীকীভাবে একটি ফলজ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করা হয়।

আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত সবাই নিয়মিত গাছ লাগানো ও পরিচর্যার গুরুত্ব তুলে ধরেন।


নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সর্বশেষ সংবাদ
নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে