ঢাকা | বঙ্গাব্দ

চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্যানেল চেয়ারম্যান মো: হাবিবুর রহমান খানকে গণসংবর্ধনা।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 105
চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্যানেল চেয়ারম্যান মো: হাবিবুর রহমান খানকে গণসংবর্ধনা। ছবির ক্যাপশন : হাবিবুর রহমান খান
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) থেকে আরিফুর রহমান খান বাচ্চু

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৫ নং চান্দাইকোনা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের তৃণমূল বিএনপির উদ্যোগে সফল প্যানেল চেয়ারম্যান মো: হাবিবুর রহমান খানকে এক জমকালো গণসংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোঃ ইসমাইল হোসেন। অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনায় ও আহ্বায়ক ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ আবুল কালাম আজাদ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মো: শামিমুল ইসলাম খন্দকার, শামীম সাবেক সিনিয়র সহ-সভাপতি, ৫ নং চান্দাইকোনা ইউনিয়ন বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন দুলাল ও আবুল কালাম আজাদ সভাপতি - কৃষক দল রায়গঞ্জ উপজেলা কমিটি। এবং আরিফিনুল হক সবুজ-হিসাব সহকারি।


এছাড়াও উক্ত সংবর্ধনা সভায় ৫ নং চান্দাইকোনা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সাবেক ও বর্তমান দায়িত্বপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদকসহ সুপার ফাইভগন, ইউপি সদস্য/সদস্যা এবং প্রতিটি ওয়ার্ডের বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের তৃণমূল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবর্ধনা সভায় বক্তারা সফল প্যানেল চেয়ারম্যান মো: হাবিবুর রহমান খানের বিগত দিনের উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং আগামী দিনে ৫ নং চান্দাইকোনা ইউনিয়নে জাতীয়তাবাদী দল বিএনপিকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। সংবর্ধিত অতিথি প্যানেল চেয়ারম্যান মো: হাবিবুর রহমান খান তৃণমূলের এই ভালোবাসায় আপ্লুত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সর্বশেষ সংবাদ
তারাগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠ

তারাগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠ