ঢাকা | বঙ্গাব্দ

তারাগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে মসজিদ উন্নয়নে লাখ টাকার ডিও প্রদান

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 161
তারাগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে মসজিদ উন্নয়নে লাখ টাকার ডিও প্রদান ছবির ক্যাপশন :

মোঃ নয়ন মিয়া, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কোরানীপাড়া জামে মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য রংপুর জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে বরাদ্দকৃত ১,০০,০০০ (এক লক্ষ) টাকা মূল্যের ডিও মসজিদ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
ডিওটি মসজিদের সভাপতি ও সেক্রেটারির হাতে তুলে দেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান শিপু।

এ সময় উপজেলা বিএনপির নেতারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান সমাজের নৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোরানীপাড়া জামে মসজিদের উন্নয়নমূলক কার্যক্রমে রংপুর জেলা পরিষদের এই বরাদ্দ বাস্তবায়নে তারা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। তারা আরও বলেন, হাড়িয়ারকুঠি ইউনিয়নের কোরানীপাড়া জামে মসজিদের সার্বিক উন্নয়ন ও মুসল্লিদের সুবিধার্থে ভবিষ্যতেও আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। এলাকার ধর্মীয় ও সামাজিক উন্নয়নে আমরা সবসময় জনগণের পাশে থাকতে চাই।
এ সময় মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাদ্দের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মসজিদের উন্নয়ন কাজে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সর্বশেষ সংবাদ
তারাগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠ

তারাগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠ