ঢাকা | বঙ্গাব্দ

তারাগঞ্জে পুরাতন কাগজ ও ভাংরির গুদামে অগ্নিকাণ্ড।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 42
তারাগঞ্জে পুরাতন কাগজ ও ভাংরির গুদামে অগ্নিকাণ্ড। ছবির ক্যাপশন :
তারাগঞ্জ উপজেলার বেলতলির পশ্চিমে ব্রাদার কোল্ড স্টোরেজ সংলগ্ন মহাসড়কের পাশে অবস্থিত একটি কাগজ ও ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 


তারাগঞ্জ উপজেলার ২ নম্বর কুর্শা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বৈদ্যনাথপুর মৌজার রামপুরা গ্রামের বাসিন্দা। গুদামটির মালিক রশিদুল ইসলাম। রশিদুল অবসরপ্রাপ্ত গ্রাম্য পুলিশ মোজার ছেলে। গুদামে কর্মরত ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী,  মশার কয়েলের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

স্থানীয় বাসিন্দারাও ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন। তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা শরীফ আব্দুল্লাহ বলেন, "খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।" এ ঘটনায় গুদামে মজুত থাকা কাগজ ও ঝুটের বিপুল পরিমাণ মালামাল পুড়ে যাওয়ায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিতভাবে জানানো হবে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ নয়ন মিয়া, তারাগঞ্জ, রংপুর প্রতিনিধি

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
মোঃ নয়ন মিয়া, তারাগঞ্জ, রংপুর প্রতিনিধি

মোঃ নয়ন মিয়া, তারাগঞ্জ, রংপুর প্রতিনিধি

তারাগঞ্জ, রংপুর প্রতিনিধি প্রতিবেদকের মোবাইল : 01324036249
সর্বশেষ সংবাদ
তারাগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠ

তারাগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠ