ঢাকা | বঙ্গাব্দ

রংপুরের তারাগঞ্জে ৪৫ বছর বয়সী এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 103
রংপুরের তারাগঞ্জে ৪৫ বছর বয়সী এক নারীর  ঝুলন্ত মরদেহ উদ্ধার। ছবির ক্যাপশন :
মোঃ নয়ন মিয়া, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের পাইকারপাড়ায় জানুফা বেগম নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার ৫ নম্বর সয়ার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জানুফা বেগম কয়েকদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি বোনের বাড়িতে বেড়াতে এসে বোনজামাই জাফরের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। জানুফার স্বামী অপি। তার বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাঠানেরহাট এলাকায়। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী।

সয়ার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) হামিদ বলেন, জানুফা বোনের বাড়িতে বেড়াতে এসে আত্মহত্যা করেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুহুল আমিন বলেন, জানুফা কয়েকদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। বোনের বাড়িতে বেড়াতে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সর্বশেষ সংবাদ
কাবাডিতে কোতোয়ালীকে হারিয়ে রংপুরে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা দ

কাবাডিতে কোতোয়ালীকে হারিয়ে রংপুরে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা দ