ঢাকা | বঙ্গাব্দ

দোয়ারাবাজারে দুই পক্ষের সংঘর্ষে আহত ২২

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 142
দোয়ারাবাজারে দুই পক্ষের সংঘর্ষে আহত ২২ ছবির ক্যাপশন :
নুরুজ্জামান দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি:
        
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের পশ্চিম নৈনগাঁও ও নৈনগাঁও মাঝপাড়ার সংযোগ সেতুতে এই সংঘাত ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের জের ধরে পশ্চিম নৈনগাঁও গ্রামের শামীম মিয়া ও নৈনগাঁও মাঝপাড়ার সেলিম মিয়ার সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের ৬০ থেকে ৭০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের শামীম, মইন উদ্দিন, সেলিম, নিজাম উদ্দিনসহ অন্তত ২২ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদারের নেতৃত্বে পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সর্বশেষ সংবাদ
কাবাডিতে কোতোয়ালীকে হারিয়ে রংপুরে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা দ

কাবাডিতে কোতোয়ালীকে হারিয়ে রংপুরে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা দ