ঢাকা | বঙ্গাব্দ

বিশ্বকাপ টিকেট বরাদ্দ বাতিল ইরানের ফুটবল সমর্থকদের

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 222
বিশ্বকাপ টিকেট বরাদ্দ বাতিল ইরানের ফুটবল সমর্থকদের ছবির ক্যাপশন :
স্পোর্টস ডেস্ক:

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছেন ইরানের ফুটবল সমর্থকরা। ইরানের ফুটবল ফেডারেশন (FFIRI) দাবি করেছে, তাদের জন্য বরাদ্দকৃত বিশ্বকাপের টিকিট কোটা হঠাৎ করে বাতিল করা হয়েছে, ফলে অনেক সমর্থক ম্যাচ দেখার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। 

ফেডারেশনের এক বিবৃতিতে বলা হয়, ফিফার নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারী প্রতিটি দেশের জন্য নির্দিষ্টসংখ্যক টিকিট বরাদ্দ থাকে, যা সংশ্লিষ্ট ফেডারেশন তাদের সমর্থকদের মধ্যে বিতরণ করে। ইরান ইতোমধ্যে সেই টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু করেছিল এবং অনেক সমর্থক ভ্রমণ পরিকল্পনাও সম্পন্ন করেছিলেন। তবে হঠাৎ করেই সেই বরাদ্দ প্রত্যাহার করা হয়েছে বলে অভিযোগ করেছে দেশটি। 

ইরানের ফুটবল কর্তৃপক্ষ এ সিদ্ধান্তকে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার নীতিমালা ও সমতার পরিপন্থী বলে উল্লেখ করেছে। তারা ফিফার কাছে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে এবং খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবি তুলেছে। 

অন্যদিকে ফিফা জানিয়েছে, ইরানি সমর্থকদের জন্য গ্রহণযোগ্য সমাধান খুঁজতে তারা ইরান ফুটবল ফেডারেশনের সঙ্গে কাজ করছে। তবে টিকিট বরাদ্দ বাতিলের পেছনে সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। 

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে ইরান ‘জি’ গ্রুপে খেলবে। তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সর্বশেষ সংবাদ
তারাগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠ

তারাগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠ