ঢাকা | বঙ্গাব্দ

দুর্গাপুরে পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 104
দুর্গাপুরে পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ছবির ক্যাপশন : জাহাঙ্গীর আলম

মোঃ রাকিবুল ইসলাম
রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পুকুরে পানি সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (৩২) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) দুপুরে উপজেলার যুগিশো গ্রামের আঙরার বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত জাহাঙ্গীর আলম চুক্তিভিত্তিকভাবে শরীফ ডাক্তার নামে এক পল্লি চিকিৎসকের পুকুর দেখভালের দায়িত্বে নিয়োজিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, আঙরার বিল এলাকায় একটি পুকুরে বিদ্যুৎ সংযোগ থাকলেও সেখান থেকে বিভিন্ন পুকুরে অবৈধভাবে লাইন টেনে জলমোটরের মাধ্যমে পানি সেচ দেওয়া হয়ে থাকে। ঘটনার দিন দুপুরে জাহাঙ্গীর শরীফ ডাক্তারের পুকুরে মেইন লাইন থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে জলমোটর চালিয়ে পানি সেচ দেওয়ার কাজ করছিলেন।

এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আকস্মিক এ ঘটনায় পরিবারের সদস্য ও স্বজনদের মাঝে শোকের মাতম নেমে আসে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, নিহতের শরীর ভেজা অবস্থায় ছিল। বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় তার হাতের আঙুল সকেটের ভেতরে চলে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

স্থানীয় সচেতন মহল কৃষিকাজ ও পুকুরে পানি সেচের ক্ষেত্রে বিদ্যুতের নিরাপদ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি অবৈধ সংযোগের ঝুঁকি সম্পর্কে সবাইকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সর্বশেষ সংবাদ
তারাগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠ

তারাগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠ