ঢাকা | বঙ্গাব্দ

অসচ্ছল শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা মাসুদ রানা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 208
অসচ্ছল শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা মাসুদ রানা ছবির ক্যাপশন : মাসুদ রানা
মুকুল হোসেন, সিরাজগঞ্জ জেলা।

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের দত্তবাড়ী গ্রামের বাবা-মা-হীন ও আর্থিকভাবে অসচ্ছল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সিনহা মনি খাতুনের লেখাপড়ার সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা।

একজন মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর শিক্ষাজীবন যাতে আর্থিক সংকটে ব্যাহত না হয়, সেই লক্ষ্য থেকেই তিনি এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন।

মাসুদ রানা বলেন, আমার রাজনৈতিক অভিভাবক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান দয়ালের অনুপ্রেরণায় সমাজের জন্য ভালো কিছু করার মানসিকতা থেকেই আমি এই উদ্যোগ নিয়েছি। শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি। তাই আর্থিক সংকট যেন কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই আমি সিনহা মনির খাতুনের পাশে দাঁড়িয়েছি।

স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা চালিয়ে যেতে নতুন অনুপ্রেরণা জোগায়।

সচেতন মহলের আশা, মো. মাসুদ রানার এই মহৎ উদ্যোগ সমাজের অন্যান্য সামর্থ্যবান ও সচেতন ব্যক্তিদেরও অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করবে।

নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সর্বশেষ সংবাদ
কাবাডিতে কোতোয়ালীকে হারিয়ে রংপুরে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা দ

কাবাডিতে কোতোয়ালীকে হারিয়ে রংপুরে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা দ