ঢাকা | বঙ্গাব্দ

তারাগঞ্জে মালপত্র লুটপাট ভাংচুর দোকান দখল ঘটনায় ইউএনও অফিসে অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 99
তারাগঞ্জে মালপত্র লুটপাট ভাংচুর দোকান দখল ঘটনায় ইউএনও অফিসে অভিযোগ ছবির ক্যাপশন :

নয়ন মিয়াপ্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর):

রংপুরের তারাগঞ্জ বাজারে একটি ডেকোরেটর দোকান জোরপূর্বক ভাঙচুর, মালপত্র লুটপাট করে অবৈধ ভাবে দখল ও ওই ভূক্তভোগী পরিবারকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী খলিলুর রহমান বিচার ও জীবনের নিরাপত্তা চেয়ে তারাগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করছে।

খলিলুর রহমান সাংবাদিকদের জানান, তারাগঞ্জ হাই স্কুল মার্কেটে দীর্ঘদিন ধরে আমার বাবা ডেকোরেটরের ব্যবসা পরিচালনা করে আসছে। ২৯মে রাতে দোকানটি তালাবদ্ধ করে আমার বাবা বাড়ি আসে। পরবর্তীতে ৩০ মে ভবেশ চন্দ্র রায় তার দলবল নিয়ে দোকানের সাটার ও তালা ভেঙে অবৈধভাবে প্রবেশ করে দোকানের ভেতরের মূল্যবান সামগ্রী লুটপাট করে রাস্তার উপর ও প্রাইমারী স্কুল মাঠে ফেলে রাখেন। খবর পেয়ে আমি ও আমার পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছালে ভবেশ চন্দ্র রায় ও তার লোকজন মোটর সাইকেলে করে পালিয়ে যান।

তাৎক্ষণিকভাবে বিষয়টি তারাগঞ্জ থানা পুলিশকে জানানো হলে এস.আই প্রদীপ রায় ফোর্সসহ ঘটনাস্থলে আসার পর পুনরায় দোকানের মালামাল গুলি তুলতে গেলে ভবেশ চন্দ্র রায়ের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল আমি সহ আমার পরিবারের উপর দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। ওই সময়ে আমিসহ আমার পরিবারের সদস্যরা গুরুত্বর জখম হলে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকি।
 
পরবর্তীতে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। জানা যায় তারাগঞ্জ থানার ওসি (তদন্ত) ঘটনাস্থলে উপস্থিত সত্ত্বেও প্রভাবশালি মহলটির প্রকাশ্য দিবালোকে দোকানঘরটি অবৈধভাবে দখল করার চেষ্টা দুঃখজনক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ওই ভুক্তভোগী পরিবারটিকে পূর্ণরায় দোকান ঘরটি ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসি। এঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন বলেন, খলিলুর রহমানের বাবার দোকান ঘর ভংচুর ও মালামাল লুটপাটের অভিযোগ পেয়েছি। এই বিষয়ে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।



নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সর্বশেষ সংবাদ
তারাগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠ

তারাগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠ