ঢাকা | বঙ্গাব্দ

রংপুরের তারাগঞ্জে বিধিমালা বহির্ভূত ১০ বস্তা ইউরিয়া সার পরিবহন, ১০ হাজার টাকা জরিমানা।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 214
রংপুরের তারাগঞ্জে বিধিমালা বহির্ভূত ১০ বস্তা ইউরিয়া সার পরিবহন, ১০ হাজার টাকা জরিমানা। ছবির ক্যাপশন :
মোঃ নয়ন মিয়া তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে বিনির্দেশ বহির্ভূত ১০ বস্তা ইউরিয়া সার পরিবহনের দায়ে নুর আলম (৪৮) নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরিবহন করা ১০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টা ২৫ মিনিটে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়ীরহাট এলাকায় সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত নুর আলম উপজেলার ডাংগীরহাট ইউনিয়নের কিসামত মেনানগর এলাকার মৃত ওসমান গনির ছেলে।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী অভিযান পরিচালনাকালে নুর আলমের কাছ থেকে বিনির্দেশ বহির্ভূতভাবে পরিবহন করা ১০ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। এ অপরাধে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং ১০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোনাব্বর হোসেন। প্রসিকিউশন দাখিল করেন উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ নাজিমুল ইসলাম মীম। অভিযানে তারাগঞ্জ থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোনাব্বর হোসেন বলেন, “কৃষকদের জন্য বরাদ্দকৃত সার সঠিকভাবে বিতরণ ও নির্ধারিত বিধিমালা অনুযায়ী পরিবহন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিনির্দেশ বহির্ভূতভাবে সার পরিবহন বা মজুত করে বাজার ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম করা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষি উপকরণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সর্বশেষ সংবাদ
কাবাডিতে কোতোয়ালীকে হারিয়ে রংপুরে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা দ

কাবাডিতে কোতোয়ালীকে হারিয়ে রংপুরে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা দ