মুকুল হোসেন, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জ জেলা কারাগারে থাকা অবস্থায় রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বাবলু মন্ডল (৫৩)২২ শে জুলাই গতকাল রাতে মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন, সহকর্মী ও পরিচিতদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক সূত্রে জানা যায়, বাবলু মন্ডল ২০২৪ সালের "বিস্ফরক"একটি মামলায় ২২ শে জুন ২০২৬ গ্রেপ্তার হয়ে সিরাজগঞ্জ জেলা কারাগারে ছিলেন। কারাগারে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে তাঁর মৃত্যু হয়। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বাবলু মন্ডলের মৃত্যুর খবরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।